× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে নাশকতার চেষ্টায় আটক ৯

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

 ফেনীতে নাশকতার চেষ্টায় আটক ৯

জুলাই—আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান সহপুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম জানান, ফেনী—১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় আবদুল্লাহ আল মাসুম (২২) ও মো. রাজু (২০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল, গ্যাসলাইটার জব্দ করা হয়। অন্যদিকে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টাকালে রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮), সিয়াম (১৮) সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৭ কর্মীকে আটক করা হয়। আটককৃতদেরকে বিশেষ ক্ষমতা আইনে মামলা শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা