× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়ায় এনসিপির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম

কাঁঠালিয়ায় এনসিপির সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এনসিপি’র ফিনল্যান্ড শাখার আহ্বায়ক, মো. আহাদ শিকদার, তিনি জানান, আমরা প্রতিটি নির্বাচনী আসনের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব। তাতে আমরা নির্বাচিত হই, কি না হই, সংসদীয় এলাকার চিহ্নিত সমস্যাগুলো নিয়ে কাজ করব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক, মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক, ওমর ফারুক আবু হানিফ,  এনসিপি কাঁঠালিয়া উপজেলা সমন্বয়ক, মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক, মো. শাহরিয়ার শাকিল, এনসিপি কাঁঠালিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদারসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি, মো. মাসউদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মাসুমবিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খাইরুল আমিন, নির্বাহী সদস্য মো. মহসিন খান, মো. আহমাদুল্লাহ রবিউল, সদস্য মো. সারোয়ার সিকদার, মো. মাহফুজ গাজী, মো. ইলিয়াস হাওলাদার, সাংবাদিক আ. রহিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা