× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার ফাঁসির রায়

হিলিতে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম

হিলিতে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর ছড়িয়ে পড়তেই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হিলি বাজার মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

মিছিল শেষে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মী, পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা