× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ওসি’র তদন্তের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২০:১৭ পিএম

স্ত্রী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ওসি’র তদন্তের বিরুদ্ধে মামলা

নড়াইলে স্ত্রী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে কালিয়া থানার ওসি (তদন্ত) মো. হাসানুল কবিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কালিয়া আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে তদন্ত ওসি হাসানুল কবিরের স্ত্রী মোছা. সাদিয়া কানিজ সিদ্দিকা বৃষ্টি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে (ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া পৌরসভার রেস্ট হাউসের তৃতীয় তলার একটি গেস্ট রুমে স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন বাদী।

২০০৮ সালের ৬ এপ্রিল দুই লাখ টাকা দেনমোহরে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তখন স্বামীর চাহিদা অনুযায়ী বাদীর পিতা পাঁচ বিঘা জমি বিক্রি করে যৌতুক হিসেবে নগদ অর্থ ও উপঢৌকন প্রদান করেন। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওসি হাসানুল কবির র‌্যাবে কর্মরত থাকাকালে জেসমিন ইসলাম জেমী নামে এক নারী সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি প্রতিবাদ করায় স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি। প্রায় ছয় মাস আগে প্রাইভেটকার কেনার কথা বলে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন আরও বেড়ে যায়। বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

অভিযুক্ত ওসি (তদন্ত) মো. হাসানুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাদী কৌশলে আমার কাছ থেকে প্রায় কোটি টাকার সম্পত্তি লিখে নিয়েছে। তদন্ত হলে আমি সব প্রমাণ দিতে প্রস্তুত। পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা