× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। 

রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেস ক্লাবে সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন মালিক সমিতির নেতারা। 

মালিক সমিতির পক্ষ থেকে রূপসা বাগেরহাট বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে একাধিকবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা হয়নি। আমাদের তিন দফা দাবি তারা মেনে না নেওয়ায় খুলনার বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের ৭টি জেলার ১০ বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগে ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকার অনুমোদন ছাড়া বিআরটিসি নামধারী গাড়িগুলো লাগামহীনভাবে সড়কে চলাচল করছে। প্রভাবশালীরা ডিপো ম্যানেজারদের সঙ্গে অনৈতিক যোগসাজশে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসায় অভ্যন্তরীণ রুটে বাস মালিক ও শ্রমিকদের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া অনুমোদনবিহীন অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যত্রতত্র বেপরোয়া ও ইচ্ছামতো চলাচল ও যাত্রী বহন করে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সরদার জসীম প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা