× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত ঘরের লাখ টাকা বিদ্যুৎ বিল এখন ৬৫ টাকা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

পরিত্যক্ত ঘরের লাখ টাকা বিদ্যুৎ বিল এখন ৬৫ টাকা

পরিত্যক্ত একটি ঘরের মাসিক ১ লাখ ২৫ হাজার ৪০৭ টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ফেনীর পরশুরাম এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রাহকের অভিযোগ যাচাই করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিলটি সংশোধন করে মাত্র ৬৫ টাকা নির্ধারণ করেছেন।

ভুক্তভোগী জানায়, পরশুরামের চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর পশ্চিমপাড়া গ্রামের রেজু মিয়া পাঁচ বছর ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। গ্রামের বাড়িতে তাদের একটি পরিত্যক্ত ঘর রয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় শুধু একটি বাল্ব জ্বলে। আগে সেই সংযোগে সব সময় জিরো ইউনিটের বিলই আসত। 

সোমবার (১০ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা বিলের কাগজ নিয়ে গেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রকাশ পায় এটি ভুতুড়ে বিল। ১৩ নভেম্বর বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ উল্লেখ ছিল।

ভুক্তভোগীর ছেলে আমির হোসেন জুয়েল বলেন, আমরা গ্রামের বাড়িতে থাকি না। মাঝেমধ্যে ঢাকা থেকে গেলে চাচার বাড়িতে থাকি। আমাদের একটি পরিত্যক্ত ঘর আছে, যেখানে শুধু সন্ধ্যায় একটি লাইট জ্বলে। আমার চাচাতো ভাই বিলের কাগজ পেয়ে বিষয়টি জানালে আমরা অবাক হয়ে যাই। পরে আমরা এ নিয়ে পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসে জানিয়েছিলাম। তারা আমাদের আগের মাসের বিলের কাগজ পাঠানোর জন্য বলেছিল। বর্তমানে ওই মিটারের বিদ্যুৎ বিল ৬৫ টাকা এসেছে। ইতোমধ্যে বিলের ৬৫ টাকা পরিশোধ করা হয়েছে।

জানতে চাইলে পরশুরাম পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সুহেল আখতার বলেন, বিদ্যুৎ বিলটি ইতোমধ্যে সংশোধন করে গ্রাহকের কাছে পাঠানো হয়েছে এবং গ্রাহক সেটি পরিশোধও করেছেন। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারো অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাঠে না গিয়ে অফিসে বসে বিল তৈরি করা হয়- গ্রাহকদের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানুষ মাত্রই ভুল, কাজ করতে গেলে ভুল হবেই। ভুল হলে আমরা তা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা