× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনে যতবার খুশি ৬০০ টাকায়

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনে যতবার খুশি ৬০০ টাকায়

নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া আর প্রতিদিনের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট।

এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস ‘যতবার’ ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার যাওয়ার ভাড়া ২০ টাকা।

প্রতিদিন অফিসগামী একজন মানুষের যাওয়া-আসায় খরচ পড়ে ৪০ টাকা। মাস শেষে দাঁড়ায় ১২০০ টাকা। আর এ প্যাকেজ কিনলে আপনি ৬০০ টাকায় মাসে যতবার খুশি আসা-যাওয়া করতে পারবেন। বিপরীতে বাসে একই পথে ভাড়া ৫০ টাকা আসা-যাওয়া ১০০ টাকা খরচ, সেই হিসাবে মাসিক খরচ পৌঁছে যায় প্রায় ৩ হাজারে। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। কিন্তু, এ সুবিধার কথা জানেন না অনেকেই। ফলে, প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু যাত্রী।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তার মতে, তথ্যটি সঠিকভাবে ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে।

তিনি বলেন, কেউ ৬০০ টাকা দিয়ে টিকিট কেটে মাসে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই।

নিয়মিত যাত্রী সালাউদ্দিন এই সুবিধাকে স্বাগত জানিয়ে বলেন, বাসে যাওয়া-আসায় দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে এই হিসেবে মাত্র ২০ টাকা। সবচেয়ে বড় সুবিধা প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই। রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় তো করছেই, পাশাপাশি ভোগান্তিহীন ভ্রমণের নিশ্চয়তাও দিচ্ছে।

এখন দরকার শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়, এমনটাই মনে করছেন নগরবাসী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা