× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

প্রতিবন্ধী কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলপুরে মা-হারা এক প্রতিবন্ধী কিশোরীকে চারজন রাতভর ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ভিকটিমের পরিবার। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এরশাদ আলী।

গ্রেপ্তার এরশাদ আলী (৫২) উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের রুছমত আলী ওরফে রুস্তম আলীর ছেলে।

এ ঘটনাটি ঘটে উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও মোড়ে। প্রতিবন্ধী কিশোরীকে অর্থের লোভ দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু লোক। তবে ভিকটিমের ব্লিডিংসহ তীব্র ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে লোক জানাজানি হয়। পরে ভিকটিমকে দ্রুত প্রথমে ফুলপুর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে ফুলপুর থানায় গত ১৪ নভেম্বর চারজনের নাম উল্লেখ করে পৃথকভাবে মামলা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, ভিকটিমের অভিভাবক লিখিত অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম তথ্য সংরক্ষণ করে এরশাদ আলী নামের একজনকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার ছেলের বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করে থানায় আনে। পরে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে আসামিকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা