× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গা থানা ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, গ্রেপ্তার ২২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ভাঙ্গা থানা ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, গ্রেপ্তার ২২

ফরিদপুরের ভাঙ্গায় থানা ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার মামলায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ ভাঙ্গা উপজেলার আ.লীগ ইউনিয়নের কৈখালী, সুয়াদী, খাপুড়া, ব্রাহ্মণপাড়া, বড় মুচকুন্নি, দক্ষিণ চরকান্দা, হোগলাকান্দীসহ বিভিন্ন গ্রামের বাসিন্দাÑ আমিনুল মাতুব্বর (৩৫), মাসুদ রানা মাতুব্বর (৪৮), আবুল হোসেন (৪২), নুরু মোল্লা (৫৫), আজাদ চোকদার (২৯), উজ্জ্বল মিয়া (৩৯), রায়হান মাতুব্বর (৩০), কহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুব্বর (৫২), সিরু মাতুব্বর (৪০),হৃদয় মোল্লা (২৩), রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), দুলাল শেখ (৩৪), রমিজ মোল্লা (৫২), লাভলু মাতুব্বর (৪৮) সহ আরও অনেকে।

এছাড়া সদরপুর উপজেলার নয়াকান্দি গ্রামের সজীব শেখ ওরফে রাজ (২৪), পলাশ শেখ (৪৭), নগরকান্দার চৌমুখা গ্রামের বিন্দাবন মন্ডল (৪৮), লস্করদিয়া গ্রামের আইয়ুব আলী মিয়া (৫০) এবং মনিন্দ্রনাথ বিশ্বাস (৬২) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানা ভাঙচুর, উপজেলা পরিষদ ভাঙচুর, উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর এবং হাইওয়ে থানা ভাঙচুর মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

গ্রেপ্তারদের আদালতে নেওয়ার সময় তাদের স্বজনদের আহাজারিতে থানা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা