× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২২:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার ওছামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা