× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত প্রার্থীর নির্বাচনী শোডাউনে দুর্ঘটনায় একজনের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২২:১২ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে নুর আলম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে ও জামায়াতের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি ১-৯ নং ওয়ার্ড) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে কয়েক হাজার মোটরসাইকেলের শোডাউনে অংশ নেন নুর আলম। শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লাগে। এতে তার মাথা থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কেউ হয়ে ফোন ধরেনি।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, শুনেছি মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা