× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাড্ডু তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া ব্যুরো

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৪১ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৪৮ পিএম

কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাড্ডু তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : প্রবা

কাপড়ের বিষাক্ত রং মিশিয়ে লাড্ডু তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : প্রবা

লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর দায়ে দুটি মিষ্টান্ন তৈরির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে শহরের ফতেহ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান শেষে বিষাক্ত রং মেশানো ৫০ কেজি লাড্ডু ধ্বংস করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহ আলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘দিয়া মনি’ ও ‘আবু সাইদ মিষ্টান্ন ভান্ডার’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে লাড্ডুতে কাপড়ের বিষাক্ত রং মেশানোর প্রমাণ মেলে। 

এ অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷ পরে বিষাক্ত রং মেশানো ৫০ কেজি লাড্ডু ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা