× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামনগরে তরুণদের বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, ন্যায্যতার দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১০:৪২ এএম

শ্যামনগরে তরুণদের বৈশ্বিক জলবায়ু ধর্মঘট, ন্যায্যতার দাবি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং আসন্ন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন (কপ-৩০)-এর দিকে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শ্যামনগরে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।

উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক, জনকল্যাণ সংস্থা, এবং সোস্যাল একশন ফর ইয়ুথ এ্যায়ালেন্স-এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কাশিমাড়ীতে উক্ত কর্মসূচি পালিত হয়।

স্ট্রাইক কর্মসূচিতে বক্তব্য রাখেন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের আবু জাফর, সুমন ইসলাম, মাহফুজুর রহমান, মোকাররম বিল্লাহ, আখি ইসলাম, আবিদ হাসান, জাহিদ হাসান, মারিয়া, তুহা ইসলাম, মিরা সুলতানা, সজীব হাসান প্রমুখ।

জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরে বক্তারা বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে, তার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র তীরবর্তী দেশগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, লবনাক্ততা বৃদ্ধি, নদীর বাঁধ ভাঙন, তীব্র পানি সংকট, খাদ্য নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য ঝুঁকি, জীবন ও জীবিকার ওপর চরম প্রভাব সৃষ্টি হচ্ছে।

বক্তারা উল্লেখ করেন, এই ক্ষতির জন্য বাংলাদেশসহ ভুক্তভোগী দেশগুলো কোনোভাবেই দায়ী নয়। বরং ঐতিহাসিকভাবে যারা কার্বন দূষণের জন্য দায়ী, তাদেরকেই এই দায় স্বীকার করে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। ইতোমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের ফলে এই অঞ্চলে মানবিক পরিস্থিতি বিরাজ করছে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশসহ যে সকল দেশগুলো সাগরে চরে গড়ে উঠেছে সেই সকল দেশগুলোর ভবিষ্যৎ অন্ধকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও জলবায়ু চুক্তি বাস্তবায়ন করা প্রয়োজন। কপ-৩০-এ শুরু হওয়া জাস্ট ট্রানজিশন (ন্যায্য রূপান্তর) আলোচনায় গুরুত্ব দিতে হবে। এছাড়া, জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রামের প্রেক্ষাপট নির্ধারণ করা, বাস্তবায়নের রোড ম্যাপ তৈরি করা, শর্তহীন প্রযুক্তি সহায়তা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার দাবি জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা