গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২৩:৫৮ পিএম
প্রতিকী ছবি।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে ভেজাল মদপানে বিপ্লব ঘরামি (৪০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওযা গেছে।
বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
এর আগে বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে যৌনপল্লির মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত যুবক মেহেরপুরের গাংনি থানার কাজিপাড়া গ্রামের মৃত হারেজ ঘরামির ছেলে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, যৌনপল্লিতে কুখ্যাত এই অবৈধ বাংলা মদের ব্যবসায়ী মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার কোনো মদ বিক্রির পারটিম নেই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিনি এই মদের ব্যবসা করছেন।
এ বিষয়ে মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি কোনো ভেজাল মদ তৈরি করিনা এবং আমার বাড়িতে কোনো ভেজাল মদ বিক্রি হয় না। প্রতিটি দোকান থেকে মাসিক মাসোহারা নেওয়ার কথা স্বীকার করে তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগের সময়ে প্রতিটি দোকান থেকে মাসিক মাসোহারা নিয়েছি, এখন নেই না।
এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।