ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তুর্ণানিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি সেখানে ছুটে যান। তবে এরই মধ্যে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।