প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২৩:৫১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ২৩:৫২ পিএম
গত অক্টোবর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১ হাজার ২৮০ জন আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী,
অক্টোবরে শুধু সড়কেই নয়, রেল ও নৌপথেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। রেলপথে
৫২টি দুর্ঘটনায় নিহত ৪৭ জন, আহত হন ৩০ জন। আর নৌপথে ১১টি দুর্ঘটনায় নিহত ১২ জন, নিখোঁজ
১ হন জন। সব মিলিয়ে মোট ৫৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৮ জন এবং আহত ১ হাজার ৩১০
জন।
অক্টোবরে বিভাগ
অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগেÑ ১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন।
অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগেÑ ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত
ও ৩৭ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল। মাসটিতে ১৭০টি মোটরসাইকেল
দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার হওয়া মোট ৭৭২টি যানবাহনের
পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল (২৫.৯০%), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
ও লরি (২১.২৪%), বাস (১৬.০৬%), ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক (১২.৮০%), সিএনজিচালিত
অটোরিকশা (৪.২৭%), নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা (৮.৪১%), কার-জিপ-মাইক্রোবাস
(৪.৭৯%)।
দুর্ঘটনায় নিহত
ও আহতদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। এর মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্য (৪ জন পুলিশ, ১ জন র্যাব, ১ জন বিজিবি), চালক (১৩৩ জন), পথচারী (৯৯ জন), নারী
(৫৮ জন), শিশু (৩৫ জন), শিক্ষার্থী (৩৫ জন), শিক্ষক (১৩ জন), অন্যান্য পেশাজীবী (১
জন আইনজীবী, ৩ জন প্রকৌশলী, ১৪ জন রাজনৈতিক নেতাকর্মী)।
দুর্ঘটনা প্রতিরোধে
সংগঠনটি বেশকিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছেÑ ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত
করা, রাতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ
গ্রহণ ও যানবাহনের ডিজিটাল ফিটনেস প্রদান, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকের বেতন ও
কর্মঘণ্টা সুনিশ্চিত করা এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ
করা।