× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাল নোট ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

জাল নোট ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি

জাল নোট প্রতিরোধে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন যশোর বিজিবি-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। 

তিনি জানান, সীমান্ত এলাকা সাদিপুর, ঘিবা, ধান্যখোলা, শিকারপুর, পুটখালী, রঘুনাথপুর, রুদ্রপুর, গোগা সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই জাল নোট দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য অতন্দ্র প্রহরায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এসব সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। এছাড়া বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে যাত্রীদের লাগেজ স্ক্যানিং, জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপরাধ আরও কার্যকরভাবে দমন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা