শেরপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম
বগুড়ার শেরপুরে সুলতান বাদশা (৩৩) নামের এক টাইলস মিস্ত্রির বিরুদ্ধে ধর্ষিতার অর্ধনগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে গৃহবধূ নাজমা খাতুন এই মামলা দায়ের করেন।
গত ১০ নভেম্বর রাতে ওই গৃহবধূ সুলতান বাদশা ও তার কাজে সহযোগিতাকারী ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সুলতান বাদশাকে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদিন বলেন, মামলার ১ নম্বর আসামি সুলতান বাদশাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত মামলাটি তদন্তাধীন রয়েছে।