× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুর বাড়িতে মিলল বাবা-মেয়ের গলাকাটা মরদেহ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৩:২৬ পিএম

শ্বশুর বাড়িতে মিলল বাবা-মেয়ের গলাকাটা মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুর বাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেনÑ রতন মিয়া (৩০) ও নুরিয়া খাতুন (৭)। নিহত রতন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়িতে। সে আমির হোসেনের ছেলে। তবে, অভিযোগ রয়েছে তার শ্বশুর ও শাশুড়ি মিলে কৌশলে  এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,  অন্তত ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বছর দুইয়েক আগে স্বামী সন্তানকে রেখে দুবাই  চলে যায় জুলেখা। একমাত্র মেয়েকে তার শ্বশুরবাড়ি রেখে রতন ঢাকায় থাকতেন।  কাজ করতেন একটি পোশাক কারখানায়। গত বছর ছুটি কাটিয়েও যায় জুলেখা।  কয়েকদিন আগে জুলেখা আবারও ছুটিতে আসেন বাড়িতে। ছুটি শেষে আজ বিকালে ফের দুবাই যাওয়ার কথা ছিল জুলেখার।  ছুটিতে আসার পর  থেকে রতন তার স্ত্রী জুলেখা খাতুনকে আর বিদেশ যেতে নিষেধ করেন। একাধিকবার বলেও লাভ না হওয়ায় রাতে শ্বশুরবাড়িতে আসেন রতন। কথা ছিল এয়ারেপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু তা আর হলো না  আজ রাত ৩টার দিকে এলাকাবাসী ডাকচিৎকারে এগিয়ে গিয়ে দেখতে পায় তার শ্বশুরের ঘরের মেঝেতে পড়ে আছে জামাতা রতনের গলাকাটা  মরদেহ। অপরদিকে, রতনের মেয়ের  গলাকাটা  মরদেহ পড়ে আছে বিছানায়। পুলিশ খবর পেয়ে ভোরে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে। রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

নিহত রতনের মা বলেন, ‘দুইদিন আগে ছেলে কইছিল বউরে বুঝাইয়া বাড়িতে আনব। ঘর তুলবো বাড়িতেই থাকব আর বিদেশ যায়তে দেব না। বউ আমগর বাড়ি গিয়া থাকল না চলে  আইলো।  আমার ছেলে ও নাতিনডারে ওর শ্বশুর-শাশুড়ি মিল্লা  মাইরা ফালাইলো আমিেএর বিচার চাই’

হালুয়াঘাট থানার ওসি হাফিজুর ইসলাম হারুণ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা