× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ০৯:২৫ এএম

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সুনামগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে শহরের মধ্যবাজারের সুরমা মার্কেট এলাকায় মিছিলটি হয়। ওই মিছিলে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী অংশ নেন।

আজ সকালে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবের ফেসবুক আইডি থেকে মিছিলের লাইভ ভিডিও প্রকাশ করা হয়। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান সাকিব—এমনটি ভিডিওতে দেখা যায়। মিছিলে অংশ নেয়া ছাত্রলীগ নেতাকর্মীর ৪-৫ জন ছাড়া বাকিদের মুখে মাস্ক থাকতে দেখা যায়। ৪২ সেকেন্ডের ভিডিও টি জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ফেসবুক শেয়ার করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতারা হাতে একটি ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারের নিচের দিকে লেখা ‘সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন’। ব্যানারের একপাশে শেখ হাসিনার ছবি অন্যপাশে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের ছবি দেখা যায়।

এবিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) মাহমুদুল হাসান বলেন, মিছিলের বিষয়ে খোঁজ নিচ্ছি।

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আরিফ উল্লাহ বলেন, আমি ছুটিতে আছি। তবে মিছিলের বিষয়ে খোঁজ নিতে বলবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা