× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে অটোরিক্সা চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৭

রংপুর অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২৩:৫৪ পিএম

রংপুরে অটোরিক্সা চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৭

রংপুরে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অটোরিক্সা চোর চক্রের মূল হোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আবু সাইম।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর বাহার কাছনা তেলিপাড়ার নবাব আলীর ছেলে হামিদুল ইসলাম, গাইবান্ধা উত্তর হরিণসিংহা গ্রামের মতিউর রহমানের ছেলে সুজন মিয়া, গঙ্গাচড়া গজঘন্টা ইউনিয়নের রমাকান্ত গ্রামের আব্দুল আজিজের ছেলে নুর ইসলাম, বুড়িরহাট কোবারু এলাকার হোসেন আলীর ছেলে জহুরুল ইসলাম, গঙ্গাচড়া রাজবল্লভ এলাকার আজিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান, আব্দুল মাজেদের ছেলে মুন মিয়া এবং নগরীর চড়ারহাট এলাকার ফজলুল হকের ছেলে ফারুক হোসেন। 

পুলিশ সুপার জানান, অটোরিক্সা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিক্সা চুরির ঘটনায় গত ১৫ অক্টোবর বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। সোমবার বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় থানা পুলিশ ও ডিবি’র আভিযানিক দল নগরীর সিগারেট কোম্পানী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা হামিদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে কাউনিয়া রেলগেট এলাকা থেকে চক্রের সদস্য সুজন মিয়াকে চুরি যাওয়া একটি রিক্সাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি করা অটোরিক্সা কেনাবেচার সাথে জড়িত নুর ইসলাম ও জহুরুলকে নগরীর ময়নাকুটি এবং পরবর্তীতে অপর আসামী আতিয়ার, মুন মিয়া ও ফারুককে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আবু সাইম বলেন, চোর চক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতারণার আশ্রয় নিয়ে চেতনানাশক ঔষধ ব্যবহার করে অটোচালকদের হত্যাসহ অটোরিক্সা চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ চক্রের অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা