× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় সভা সমাবেশে আবারও নিষেধাজ্ঞা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২৩:৩৭ পিএম

চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় সভা সমাবেশে আবারও নিষেধাজ্ঞা

প্রথম দফায় দেয়া নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ার পর আবারও এক মাসের জন্য চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এবং একটি সর্বোচ্চ শ্রেণি কেপিআই। দেশের মোট আমদানি ও রপ্তানির সিংহভাগ কার্যক্রম এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পকারখানার কাঁচামালসহ আমদানি রপ্তানিযোগ্য পণ্য পরিবহনের জন্য প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ট্রাক, কভার্ডভ্যান, লং ভেহিকল ও প্রাইম মুভার চট্টগ্রাম বন্দরে চলাচল করে। এই বিপুল যানবাহন চলাচলের কারণে বন্দরের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা ইত্যাদি আয়োজনের কারণে যানজট সৃষ্টি হয়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারায় দেওয়া ক্ষমতাবলে চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা

ক্রসিংসহ বন্দর এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ,

মানববন্ধন, পথসভা ১১ ডিসেম্বর পর্যন্ত এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে একই ইস্যুতে গত ১১ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন এসব এলাকায় এক মাসের জন্য মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রথম দফায় দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল (১০ নভেম্বর) শেষ হওয়ার পর আজ পুনরায় এক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা