× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সহ-সভাপতি মানিক গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিক।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর মেডিকেল মোড় এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মনজুরুল নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখালী গ্রামের হাবিবর রহমানের ছেলে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ওসি আতাউর রহমান। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মকবুল হোসেন হত্যাচেষ্টা মামলার আসামি মনজুরুল হক গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যায়। 

সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনজরুল হককে গ্রেপ্তার করা হয়। যে বা যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা