× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু চন্দনাইশ থেকে উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ০০:৪২ এএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু চন্দনাইশ থেকে উদ্ধার

কক্সবাজার উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া ৩ বছরের শিশু মো. ইছাকে চন্দনাইশের দোহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আমির আলীর ৩ বছরের ছেলে মো. ইছাকে গত ৮ নভেম্বর কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আমির আলী বাদী হয়ে উখিয়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ডায়েরির সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান চিহ্নিত করে সোমবার সকালে শিশুটিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়।

উখিয়া থানার মাধ্যমে আমির আলী চন্দনাইশ থানায় আসলে শিশুটিকে তার পিতার নিকট হস্তান্তর করেন পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা