× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয় বাংলা বলেই আমি জীবন দিতে চাই : কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম

জয় বাংলা বলেই আমি জীবন দিতে চাই : কাদের সিদ্দিকী

সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করুন, আমি যেখানে যাইয়া দাঁড়াব বলব আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তিনি বলেন, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।

সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

তিনি আরও বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না।

বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ১৬/১৭ বছরে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, গত ১৪ মাসে তার চার গুণ, দশগুণ চাঁদাবাজি অন্য দল করেছে। আওয়ামী লীগের যখন পতন হয়, তখন এক নম্বরে ছিল ধানের শীষ। এখন হইছে তা পেটের বিষ।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী একা নির্বাচন করে ৫টি আসনও পাবে না। যদি পায়, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি- আমার রাজনীতি শিখা হয় নাই। মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে তারা দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।

অনুষ্ঠানে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সানোয়ার মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা