× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। 

সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন (এস) বিএন। তার নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং পাথরঘাটা থানা পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্ট বসানো হয় পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানকালে মোট ১২০টি মোটরসাইকেল, ১০টি ইজিবাইক, ৫টি মাইক্রোবাস, ১০টি বাস, ৫টি ট্রাক ও ১০টি মাহিন্দ্র যানবাহন তল্লাশি করা হয়।

চেকপোস্ট অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা (মোটরসাইকেল ১০টি ও ট্রাক ৩টি) দায়ের করা হয় এবং মোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। নৌবাহিনী ও পুলিশের যৌথ এই তৎপরতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অভিযান শেষে লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা