নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৬:৩৩ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম
নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে ও অর্থদন্ডে দন্ডিত করেন।