কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৩:৩১ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে রাব্বি হাসান অনিক (১৮) নামে এক কলেজছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের
বাড়িতেই সে বিষপান করে। পরে রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু
হয়। নিহত রাব্বি বাদে আঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে ময়মনসিংহের সৈয়দ নজরুল
ইসলাম কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে
রাব্বির ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। এ কারণে সে বাবা-মাকে নতুন ফোন কিনে দিতে বলে।
তবে তা সম্ভব না হওয়ায় অভিমান থেকেই রাব্বি কীটনাশক পান করে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেলে
জরুরি ভিত্তিতে পাঠান।
রাব্বির সহপাঠী মো. সাইম বলে, ‘প্রাক-নির্বাচনী
পরীক্ষা শেষ করে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসে রাব্বি। খুব হাসিখুশি, ভদ্র ছেলে ছিল।
তার হঠাৎ মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছে।’
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর
রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে পারিবারিক অভিমান থেকেই রাব্বি
বিষপান করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’