× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুনি হাসিনার কঠিন বিচার হবে : মীর স্নিগ্ধ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২৩:৩৯ পিএম

খুনি হাসিনার কঠিন বিচার হবে : মীর স্নিগ্ধ

খুনি হাসিনার গুম–খুনের বিচার একদিন হবেই, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্হা চিরতরে বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন, জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রবিবার (৯ নভেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে ৫ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও হাজারো তরুণের মিছিলে বরণ করা হয় মীর স্নিগ্ধকে।

বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, খুনি হাসিনা আমার ভাইসহ দুই হাজারের বেশি ভাই–বোনকে হত্যা করেছে, ২০ হাজার জনকে আহত করেছে। ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি। 

তিনি আরও বলেন, ভাইয়ের হত্যার পরও হাসিনার ব্ল্যাংক চেকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, আপোষ করিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ায় প্রমাণ হয়েছে বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি।

জুলাই আন্দোলনে পানি খাওয়াতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন মীর মুগ্ধ। তার ‘পানি লাগবে, পানি!’ আহ্বান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা