× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসন থানার ওসি মদ্যপ অবস্থায় নারীসহ নৃত্যের ভিডিও নিয়ে তোলপাড়

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২১:১৩ পিএম

বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিমের মদ্যপ অবস্থায় নারীসহ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, গত ৬ নভেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কোনো এক বারে এক যুবতীর সঙ্গে মদ্যপ অবস্থায় নৃত্য করছেন মো. সেলিম। এ সময় তাকে মেয়েটির সঙ্গে তাল মিলিয়ে নাচতে ও টাকা উড়াতে দেখা যায়।

ঘটনা সম্পর্কে জানতে বাসন থানার (তদন্ত) ওসি মো. সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিওটিতে আলো বেশি থাকায় স্পষ্টভাবে চেহারা বোঝা যাচ্ছে না, তবে শারীরিক গঠনে ভিডিওর ব্যক্তির সঙ্গে ওসি সেলিমের মিল পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা