× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ, প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৭) ধর্ষণ, অর্থ স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে জিসান (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের দাবিতে রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন ভুক্তভোগী তরুণী। উপজেলার ধল্লা গ্রামে  ঘটনা ঘটে

অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান হঠাৎপাড়া গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় এর সূত্র ধরে ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে বসবাসও করেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জিসান তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে গা-ঢাকা দেন। এতে প্রতারিত হয়ে তরুণী জিসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, জিসান নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত।

বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা