× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে ১৮শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

ভৈরবে ১৮শ’ পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।

শনিবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সহকারী পরিচালক এনায়েত হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের ভৈরব পুর মধ্যপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৫২) ও তার মেয়ে আশা বেগম (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ডের বাংলা হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের দেখে সন্দেহ হলে তল্লাশি করে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মা-মেয়ে দুজনই চিহ্নিত মাদককারবারি। তাদের বিরুদ্ধে ভৈরব থানাসহ অন্যান্য থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা