× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি আওয়াল, সম্পাদক ফয়সাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম

প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি আওয়াল, সম্পাদক ফয়সাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘প্রেসক্লাব বাঞ্ছারামপুর’ এর দুই বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এমরানুল হক আশেক এমরান।

নির্বাচিত কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এম এ আউয়াল সভাপতি এবং ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি ফয়সাল বিন ইউসুফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (৮ নভেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলে নির্বাচিত হন। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার হারুনুর রশিদ আকাশ, সহ-সভাপতি দৈনিক সমাচারের জহিরুল হক, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের মাহবুব হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শাহ রিফাত আবির, অর্থ সম্পাদক দৈনিক জনতার গাজী আব্দুল হাই, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক দৈনিক মানবকন্ঠের ফারুক আহমেদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলার মো. রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার সংবাদের ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক মানবাধিকার প্রতিদিনের আব্দুল কাদির জিলানী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন, দৈনিক আমাদের সময়ের এমরানুল হক আশেক এমরান, দৈনিক যায়যায়দিনের শাহ আলম শিকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট এবং দৈনিক সরেজমিন বার্তার মনিরুল হাসান আব্দুল্লাহ।

কমিটি গঠন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বাঞ্ছারামপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা