× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাহালুতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাহালু (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৭:২৬ পিএম

কাহালুতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিটন আলী সরকার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার কাশিমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন আলী সরকার কাহালু থানার ২ নম্বর কালাই ইউনিয়নের কালাই থিয়টপাড়া গ্রামের মো. এখলাস আলী সরকারের ছেলে। তিনি চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের করা মাদক মামলা (জিআর-১৫৮/২০২১)-এর আসামি। মামলায় ২০২১ সালে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৫ মে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের দিকনির্দেশনায় এএসআই মো. মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা