× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিরা-গুপ্তছাড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

কুমিরা-গুপ্তছাড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছেন নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী ও মরদেহ পরিবহন সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) সকালে গুপ্তছড়াঘাটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই মহতি উদ্যোগের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ সন্দ্বীপের যাত্রীসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। শুধু তাই নয়, এখন থেকে বিনামূল্যে মরদেহ পরিবহন ও গর্ভবতী মা-বোনদের যাতায়াত খরচ ও এই ফাউন্ডেশন বহন করবে। নুরুল মোস্তফা খোকন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিমসহ পরিদর্শন করেন গুপ্তছাড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি।

এ সময় নুরুল মোস্তফা খোকন বলেন,  এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুইজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এই সার্ভিস পাবেন- দিন-রাত ২৪ ঘণ্টা।

তিনি আরও জানান, আগামী জানুয়ারিতে তার অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

পল্টুন প্রকল্প নিয়ে তিনি বলেন, সন্দ্বীপবাসী বছরের পর বছর হাঁটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। আজ শনিবার সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে।

নিজের উদ্দেশ্য সম্পর্কে নুরুল মোস্তফা খোকন বলেন, ‘আমি এখানে এমপি হতে আসিনি- এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ।’

স্থানীয়দের মতে,  নুরুল মোস্তফা খোকনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা-সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা