× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:৫২ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম

 ট্রাক্টরচালক শামীম

ট্রাক্টরচালক শামীম

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাইকচাইল উত্তরপাড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. শামীম সাইকচাইল উত্তরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হাল চাষ করতেন। রবিবার দুপুরে সাইকচাইল উত্তরপাড়া ব্রিজের আশপাশের জমি চাষ দিয়ে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

উপপরিদর্শক আবদুর রহিম বলেন, ‘ঘটনাস্থলে আছি। শামীম একাই ট্রাক্টরে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা