প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৪:০০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ১৪:০৭ পিএম
টঙ্গীর মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে
এর আগে সকাল ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস এ সংক্রান্ত সংবাদ পায় এবং খবর পাওয়ার চার মিনিট পর ১১টা ৪৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিনির্বাপণে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।