× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২০:৩৩ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজনের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা