× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের অভিযানে বিষাক্ত তিল জব্দ, জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম

প্রশাসনের অভিযানে বিষাক্ত তিল জব্দ, জরিমানা

গোয়ালন্দে গোপন সংবাদের ভিত্তিতে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের মাঠ থেকে লাল তিলে বিষাক্ত কালো রং মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে, রোদে শুকানো কালে প্রায় ৫ মণ বিষাক্ত তিলসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)।

ধারণা করা হচ্ছে, আটককৃত তিলের বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা। 

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় জব্দকৃত তিল ধ্বংস করে অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আটককৃত ব্যক্তি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারে বেশি দামের আশায়, সাড়ে ৩ থেকে ৪ মাস যাবত অবৈধ পন্থায় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিলে বিষাক্ত কালো রং মিশিয়ে বিক্রি করে আসছেন। প্রতি মণ তিল তিনি খুচরা বাজারে ৩৬০০ দরে বিক্রি করেন। 

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাল তিলে বিষাক্ত কালো রং মিশিয়ে রোদে শুকানোর বিষয়টা সকালে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে তিলসহ এক ব্যক্তিকে আটক করি। পরবর্তী সময়ে ইউএনও’কে বিষয়টা অবগত করলে তিনি গিয়ে মোবাইল কোর্টের অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত তিল ধ্বংস করেন।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাশ বলেন, প্রাথমিকভাবে বিষাক্ত তিল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যেন এই কাজ আর না করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা