× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভাবের তাড়নায় শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:২১ পিএম

অভাবের তাড়নায় শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে অভাবের তাড়নায় শিশু কন্যাকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) এবং তার আড়াই বছরের মেয়ে লামিয়া।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে রহিদুল তার স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ-খবর নিচ্ছিলেন না। এ কারণে রেশমা আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রেশমাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে রেশমা খাতুনকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখেন। ঘরে তখন শিশুটির নিস্তেজ দেহও পড়েছিল।

দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে হয়েছে। দুপুরে মা ও শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, রহিদুল দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও শিশুকন্যার কোনো খোঁজখবর রাখেন না এবং খরচাপাতি কিছু না দেওয়ায় আর্থিক কষ্টে দিন কাটছিল। সে কারণে পারিবারিক কলহ চলছিল। মনে হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মা সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা যাই ঘটুক, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা