× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৩:৪৭ পিএম

স্কুলের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৌরসভার ধানগড়া এলাকায় জমি দখল ও নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এই অবৈধ স্থাপনার কারণে ফেরদৌস আরা কিন্ডারগার্টেন স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকার ফেরদৌস আরা কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা মো. আমিনুল হক জানান, করিলাবাড়ী গ্রামের মো. আরমান আলী (৪৪) প্রায় এক বছর আগে অজ্ঞাত সন্ত্রাসীদের সহযোগিতায় তার জমির পূর্ব সীমানা প্রাচীর ভেঙে পাশের জমি দখল করেন। পরে পৌরসভার অনুমোদন নিয়ে নকশাবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন।

আমিনুল হক বলেন, ‘আমি আদালতে মামলা করেছি, পৌর প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।’ তিনি অভিযোগ করেন, আরমান আলী নকশা বহির্ভূতভাবে ভবনের ভিত্তি ও ছাদ তার জমির ভেতরে প্রবেশ করিয়ে নির্মাণ করছেন। এর ফলে, ফেরদৌস আরা কিন্ডারগার্টেন স্কুলের জানালার পাশে দেয়াল উঠায় শিক্ষার্থীরা আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছে।

ভুক্তভোগী আরও জানান, তথ্য অধিকার আইনে নকশার কপি ও বিস্তারিত তথ্য চাইলেও পৌরসভা কোনো তথ্য সরবরাহ করেনি। এতে স্থানীয়দের মধ্যে পৌর প্রশাসনের ভূমিকা নিয়েও গভীর প্রশ্ন উঠেছে।

তিনি অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা