× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম

কাঁঠালিয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর)  কাঁঠালিয়ার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে না পারলে এমপি হওয়ার কোনো মানে নেই। আমি আপনাদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই, রাজনীতি করি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই ঝালকাঠি-১ আসনে দল মনোনয়ন দেবে। আর যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই এক হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে রাজাপুর-কাঁঠালিয়াকে একটি উন্নয়নশীল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতালসহ সবখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।’

মো. কামাল হোসেন ইসমাইলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, মালয়েশিয়া শাখা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, রাজাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক মোল্লা ও সদস্য সচিব লিটু মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলা সভাপতি এইচ এম বাদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীর সক্রিয় ভূমিকা জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা