× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার দুই ইলিশ ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ০১:১৬ এএম

পদ্মার দুই ইলিশ ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মাছ দুটি দক্ষিণ কোরিয়া প্রবাসী তার পরিবারের জন্য কিনেছেন।

এর আগে ভোরে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের হালিমের আড়তে ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের মাছটি দুইটি নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ও স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে দৌলতদিয়া মাছ বাজারে হালিমের আড়তে ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ বিক্রির জন্য নিলামে উঠানো হয়। এ সময় উন্মুক্ত নিলামে মাছ দুইটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেয়। পরে ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭০০ টাকায় মাছ দুটি দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। প্রবাসী ভাই বুধবার (৫ নভেম্বর) আমার কাছে অর্ডার দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে মাছ দুইটি ডেলিভারি দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর পদ্মায় বড় বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। সচারাচর ২ কেজি ওজনের ইলিশ খুব কমই পাওয়া যায় পদ্মায়। তবে মাছগুলো যে এখনও পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য খুশির খবর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা