× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

এখনও এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনও ফ্যাসিস্ট হাসিনার লোকজন বহাল তবিয়তে আছেন। এখন শোনা যাচ্ছে, এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছেনÑ এটা আমার কথা নয়, জনগণের কথা।

জনগণের কথার সঙ্গে আমিও একমত পোষণ করছি। বুধবার (৫ নভেম্বর) রাতে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি বলেন, দেশের অবস্থা ভালো না। সবকিছুর দাম হু হু বাড়ছে। কারণ হাসিনা দেশে আর অবশিষ্ট কিছুই রাখেনি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি দেশে থাকত, তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, ‘আপনি ইচ্ছামাফিক দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। দেশে রক্তপাত হচ্ছে, বিএনপির নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ তুলছে চাঁদা, কেউ দখল করছে, এভাবেই চলছে দেশ।’ 

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। উদ্বোধক ছিলেন আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলার সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, দোহাজারীর সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, পটিয়া পৌর সভাপতি গাজী আমীর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম খান, সদস্যসচিব আবদুল কুদ্দুস চৌধুরী, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসাইন ইমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা