নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের জোয়ার বইছে। তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণই সেই ষড়যন্ত্রকে ধুলায় মিশিয়ে দেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের
নগরকান্দা উপজেলার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা বিশ্বাস করি,
জনগণের শক্তিই আমাদের প্রকৃত ভরসা। এই দেশ স্বাধীনতা অর্জন করেছে জনগণের ভোটে, তাই
গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান
বাবুল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান
তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর
বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু,
আলমগীর হোসেন বকুল, মাহাবুব আলী মিয়া, বদরুজ্জামান তারা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত
আলী শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন,
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার প্রয়াত পিতা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম
ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।