× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ, উন্মুক্ত নিলামে বিক্রি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

আত্রাই নদীর তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ

আত্রাই নদীর তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের আত্রাই নদীর ভাটি অংশে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ  করেছে প্রশাসন। পরে সরকারি বিধি মেনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মান্দা উপজেলার কসব ইউনিয়নের তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এই দন্ডাদেশ দেন।

জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতে একই দিন বিকেলে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। মোট ১,৬২৬.২৭৬ ঘনমিটার বালু সরকারি বিধি মোতাবেক নিলামে তোলা হয়। নিলামে মোট ১৮ জন ক্রেতা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন,সরকারি অনুমোদন ছাড়া কেউ বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সার্ভেয়ার এমদাদুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আত্রাই নদীর ওই এলাকায় ইজারা ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদী ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা