× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যাক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈশ্বরদীর চারটি ফায়ার সার্ভিস স্টেশনের ৮টি ইউনিটের ৪০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

রূপপুর গ্রীণ সিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাসেম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে রূপপুর প্রকল্পে নির্মাণ কাজে ব্যবহারের পর পরিত্যক্ত কাঠ স্তুপ করে রাখা হয়েছে।  ১২টা ২০ মিনিটে দিকে কাঠের স্তুপ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এসময় ঈশ্বরদীর অন্যান্য ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রূপপুর প্রকল্প কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এ নিরাপত্তার মধ্যে কিভাবে কাঠের স্তুপে আগুন লাগলো তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, পরিত্যক্ত কাঠের স্তুপে সামান্য আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম। এটি সামান্য একটি ঘটনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা