× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ২২:৩৪ পিএম

সরকারি চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে ইটনা থানার এসআই আনিছুর রহমান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। এর আগে বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে তাড়াইলে নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম বাদী হয়ে ইটনা থানায় ডিলার জানু মিয়া ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এসআই আনিছুর রহমান জানান, মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে তাকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার আট আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা