× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম

নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ

নওগাঁর নিয়ামতপুরে ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সহকারী শিক্ষক সারোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাস্টার অফিসার মমতাজ মহল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেনÑ নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ভাদরন্ড লক্ষিতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, পিএলবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউপি সদস্য মিতালী রাণী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছেলেমেয়েদের ভালো মানুষ গড়ার দায়িত্ব শুধু শিক্ষকের নয়, এর জন্য অভিভাবকের সহযোগিতা প্রয়োজন। বিখ্যাত মনীষীদের স্বপ্ন ও কর্ম সম্পর্কে আলোচনা করে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা