× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৭ হাজার কৃষক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

পঞ্চগড়ে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৭ হাজার কৃষক
২০২৫-২৬ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় পঞ্চগড়ে ৭ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে সরিষা, গম,  শীতকালীন পেয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (৫নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। 
এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার নানা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রণোদনার আওতায় সদর উপজেলায় ১ হাজার জন সরিষা চাষী, ৫ হাজার ৫০০ জন গম চাষী, ৩০ জন শীতকালীন পিঁয়াজ চাষী এবং ৮০০ জন চিনাবাদাম চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। আগামীতেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা